আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে যায়
কিশরী এক বালিকা,
মনে স্বপ্ন আঁকে এক স্বপ্ন পুরুষ।
ভালোবাসার সন্ধানে স্বপ্ন পুরুষ তার ধরা দেয়
স্বার্থকতা পরিপূর্ণ হয় বিয়ের পিড়ি বসে।
মেয়েটি আজ অন্তসত্তা,
দু'দিন পরে ঘর আলো করে আসবে এক নবাগত
কত স্বপ্ন আঁকে সে মাতৃত্ব ঘিরে।
দিন যত ঘনিয়ে আসে, ততো সে উৎকন্ঠা, আনন্দিত
অবশেষে সেই দিনটি এসে যায়।
চাঁদের মত ফুটফুটে এক শিশু ভূমিষ্ঠ হলো পৃথিবীতে
কিন্তু হায়! স্বপ্ন আঁকা মেয়েটি আজ
নিয়েছে চির বিদায়।