কাছে থেকেও তুমি যেন কাছে নও।
বলিনা কোন কথা
পাছে না জানি পবো কিনা,
পাওয়া হবে কিনা, কিংবা-
তুমি আদোও চেয়েছো কিনা আমায়!
কোন এক বসন্তে-
পলাশ ফুলে সাজানো তোমার অঙ্গে
শুনেছিলাম ভালোবাসার অফুরন্ত
নিঃশ্বাসের শব্দ, পেয়েছিলাম স্বাদ
তোমার মুখো-মুখি দাঁড়িয়ে।
তবুও বলতে পারিনি, বলা হয় না
পরে না জানি রাগ কর কিনা এই ভেবে।
আমি মনে প্রাণে শুধু তোমাকেই চেয়েছি,
মনে প্রাণে, আমার অন্তরে
পেয়েছি তোমায় কল্পনায়।
অনেক কিছুই বলার ছিল তোমায়
তবুও বলা হয় না,
সময় আর সুযোগের অপেক্ষায়
না বলা কথাগুলো আমার
ক্রমে ক্রমে মনের অন্তরাল থেকে
দূরে সরে যাচ্ছে।
মন্তব্য (19)