এক
তোমার চোখে দেখেছিলাম পদ্মদীঘির জল
ভেবেছিলাম ভেতরে তার রত্ন'র টলমল।
ডুব সাঁতারে গহীন জলের খুঁজতে গিয়ে তল;
দেখি- কিছু নেই সেখানে! শুধু নর্দমার জল।
শরীরের থেকে ভেসে আসে শরীষ ফুলের ঘ্রাণ
শুঁকতে গিয়ে দেখি! তা বাসি, নেই তাতে কোন প্রাণ।
গভীর রাতে আঁধার পেরিয়ে বুকে তোমার দেখি
জলগুলো সব শুকে গেছে- যা আছে, তা শুধু মেকী।

দুই
তোমরা পারো আঁধারে দেখাতে ভরা পূর্ণিমার আলো
বোকারাই শুধু সারা জীবন বাসবে তোমাদের ভালো।