***একবার এক বাংগালীর সুযোগ হলো ফেরেশতাদের সাথে আসমান ভ্রমনের,
সে দেখলো আকাশের উপর
দেয়ালঘড়িমাপের অনেকগুলো ঘড়ি,
তাই সে এক ফেরেশতাকে প্রশ্ন করলো
-এই ঘড়িগুলো কিসের..?
তখন এক ফেরেশতা বললো
-এখানের এক একটি ঘড়ি পৃথিবীর এক একটি মানুষের, আর যখন কেউ একটা মিথ্যা কথা বলে তখন তার
ঘড়ির কাটা একবার নড়ে উঠে|
(একটি ঘড়ি দেখে বাংগালী প্রশ্ন করলো,)
-এই ঘড়িটি কেন একটুও নড়ছে না..?
(ফেরেশতা বললো) এটা এক আল্লাহ ওলার ঘড়ি, সে খুব ভালো, কখনোই মিথ্যা বলে না|
(এরপর সে আবার প্রশ্ন করলো)
-আচ্ছা আমাদের দেশের রাজনীতিবিদদের ঘড়িগুলো কোথায়...?
(তখন ফেরেশতা বললো)
-ওগুলোতো আমাদের অফিসে..!
(লোকটি বলল)
-কেন...??
(ফেরেশতা বললো)
-ওইঘড়িগুলোকে আমরা টেবিলফেন হিসেবে ব্যাবহার করি....!!!
{বিঃদ্রঃ আমরা সকলেই জানি যে এটা শুধুই কৌতুক, বাস্তবের সাথে এর কোন মিল নেই}
মন্তব্য (11)