রক্ত প্রবাহ চোখের জলে!
ফারুক আজিজ
০৮-০১-২০১৪
ফুলের মালঞ্চে তোমার নাম
হৃদের ভিতরে আঁকা ছবি
তোমার তরে হয়ত আমি কবি।
তোমার নাম যে জঁপি অবিরাম
কালের প্রবাহে আঁকা তুমি
তুমি তো মনের ছন্দ-ভূমি।
তোমারি ললাটে মসৃন চুমা!
ঝাপসা হয়ে আঁকা যে চাপ
কষ্মিনকালে ও রবে সে তাপ।
প্রেমের বসন্তে অস্ত-লোনা!
এতো কলমের কালি নয়
কোনকালে কোনদিন হবে ক্ষয়।
রক্ত প্রবাহ চোখের জলে!
পানির স্রোত রবে থেমে
কালের গতি কি অবিরামে?
এতো ব্যথা মনের তলে!
রাখবো কিবা তারে ধরে
এ কোন পৃথিবীর 'পরে!
মন্তব্য (5)