আজব দেশের গল্প শুনো,
শুণ্যে মানুষ ভাসে ৷
সুখের মাঝে রোদন নামে,
দুঃখে সবাই হাসে ৷
শূণ্যে শুণ্যে এক হয় সেথায়—
চারে চারে দুই ৷
জলের নিচে বাবুই-চড়াই,
উড়ে কাতাল-রুই ৷
ঝিঙ্গে লতায় লাউ ধরে
আর লাউয়ের গাছে শিম ৷
মুরগিরা সব বাছুর দেয়,
গরু পাড়ে ডিম ৷
অমাবশ্যায় জোনাক জ্বলে;
বেজায় লাগে ভালো ৷
সন্ধ্যা নামতেই নিকষ আঁধার,
পূর্ণিমা ঘোর-কালো ৷
মন্তব্য (13)