অজানা দিগন্তের আহ্বানে
সাড়া দিয়ে তুমি পা বাড়ালে ৷
অবিরাম এ যাত্রায় হয়তো
পড়ে যাবে মনের আড়ালে ৷
আসমুদ্র-হিমাচল ভ্রমে যেদিন
তুমি খুজে পাবে দিগন্তের ছায়া ৷
কেটে যাবে সেদিন, হয়তো
কেটে যাবে যত ছিল মায়া
জানি, তুমি সন্ধা-তারা হয়ে
জলবে না আর মিটিমিটি করে ৷
তবু তুমি রয়ে যাবে হৃদয়ে,
চির-ভাস্বর গড়ে ৷,
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।