এই শোন না !!!
আমার মৃত্যু হবে তোমারও হবে ,
তারপর যদি শুরু হয় আরেক জীবন ,
সে জীবনে তুমি আমার হয়েই থাকবে কেমন ?

বর্ষার রোদে ভিজবো ,
গ্রীষ্মের বৃষ্টিতে শুকাবো  !
প্রচণ্ড গরমে শীত পোহাবো আর
কুয়াশা আচ্ছন্ন রাতে ফ্যানের বাতাস খাবো কেমন ?

অথবা
কোন এক আলোক উজ্জ্বল জোছনা দিনে
জোনাকি ছুবো  ! ঝকঝকে রোদেলা রাতের
তারা হয়ে আমরা বিনিদ্র রাত কাটাবো কেমন ?


এক একটা দিন যাবে,বসন্তের পর বসন্ত আসবে !
যাবে বৎসরের পর বৎসর !!!
এভাবেই ইতিহাসের পাতায়
আমাদের নাম লেখা হবে ,
জনে জনে স্কুল কলেজে আমাদের কথা
পাঠ্য বইয়ের পাতায় পাতায় থাকবে ।
কখনো কোথাও প্রেমিক জুগলের
নাম নেওয়া হলে প্রথমেই উঠে আসবে
তোমার আমার নাম  !!


এমন কথাই রইলো কেমন ??
কি হল কথা বলছ না কেন ?


কথা বলছি না কারন পাগলীর
সব কথায় জবাব দিতে নেই !!!!!