তোমার খুব কাছের মানিব্যাগের খুচরো পয়সা হতে চাই নি ,
একটু নিচু হলেই ঝনঝন করে মাটিতে গড়িয়ে পড়া ।
তোমার হাতের ঘড়ির কাটা হতে চাইনি ,
বার বার পরিবর্তন হওয়া
কিংবা তোমার বুক পকেটের ছোট্ট রুমাল অথবা টিস্যু
কাজ শেষে ফেলে দেওয়া ।
তোমার রুক্ষ এলোমেলো বাবড়ী চুলের
চিরুনি হতে চাই নি,
আঁচড়াতে গিয়ে ভেঙে যাওয়া,,
তোমার শরীরে মিশে থাকা পারফিউমের সুগন্ধ হতে চাই নি,
সময়ের সাথে সাথে বাতাসে বিলীন হয়ে যাওয়া ।
আমি কি চাই জানো ?
তোমার বুকের বাম পাশটায় হাত রাখো
দেখবে কিছু একটা ধুঁক ধুঁক করে বেজে চলেছে ,
যার নাম হৃদপিণ্ড ,
চাই ঐ হৃদপিণ্ডের ধুঁক পুক শব্দ হতে,
যা মিনিটে বাজবে বাহাত্তর বার করে !!
মন্তব্য (10)