তুমি যখন বল এই মেয়ে এত পাগলামি করো কেন ?
আমি বলি পাগলামি সেতো পাগল করে আমি কি পাগল নাকি ?
তুমি তোমার সেই দুষ্টু হাসি উপহার দিয়ে বল
না না তুমি পাগল না,তুমি তো পাগলী ! আমার পাগলী ।
যখন প্রচণ্ড মাথা ধরে আমি চিৎকার করি ব্যথা ব্যথা বলে
তখন তোমার উপস্থিতিতে ব্যথা যেন কোথায় হারিয়ে যায় এক নিমিষে !
তুমি যখন খুব ভিড়ে কানের কাছে এসে ফিসফিস করে বল
বউটা তোমায় ভীষণ ভালবাসি! আমি তখন লোকলজ্জা ভুলে
চিৎকার করে বলি আমিও তোমায় বড্ড ভালোবাসি !!!
যখন প্রচণ্ড শীতে তোমার বুকের উষ্ণতায় বিভোর থাকি
তোমার হৃদস্পন্দনে শুনতে পাই সেই শব্দটি 'ভালবাসি ভালোবাসি ...।
তোমার নিঃশ্বাসে ক্রমশঃ জড়িয়ে নিয়েছ ভালবাসি বলে বলে,
এখন কেবলই ভাবি অক্সিজেন ছাড়া বাঁচা হয়তো অসম্ভব কিছু নয়
যতটা না তোমাকে ছাড়া অসম্ভব মনে হয় ......
মন্তব্য (28)