তোমাকে দেখলাম চায়ের টঙে
ধোঁওয়া ওঠা চায়ের কাপে চুমুক দেবে
নাকি দেবে না তাই নিয়ে ভাবনায় ব্যস্ত ।।
আমি দেখছি তুমি টঙে বসে আড্ডা দিচ্ছ
বন্ধুদের সাথে, চায়ের সাথে পাকোড়া অথবা
সিঙ্গারাটা বোধয় অন্যরকম ছিল
আমি কত দেখেছি চা সিঙ্গারা খেতে কত জনকে
কেউ এমন ভাবে খায়নি
মনে হল কোন অমৃত মেশানো ছিল চায়ের সাথে
চুপ করে পাশে গিয়ে বসলাম দেখছি এখনো তোমাকে,
তুমি হয়তো খেয়াল করনি কোন রমণী তার অপূর্ব
দুটি চোখ দিয়ে অবলোকন করছে তোমায় !
তুমি খাওয়া শেষে উঠে গেলে এক বার পিছু ফিরে দেখলেও না
আমি তাকিয়েই ছিলাম তোমার দিকে_ভাবছিলাম
তোমার রিক্সাটা হওয়ার বেগে কেন ছুটছে ?
খুব বলতে ইচ্ছা হল এই যে সাহেব আপনাকে বড্ড ভীষণ ভালোবাসি
বলতে পারিনি তবু বুঝেছি দূর থেকে ভালবাসার মজাই আলাদা
কোন অধিকার নেই, চাওয়া নেই পাওয়া নেই,
নেই কোন আক্ষেপ, আছে শুধু ভীষণ পরিমান ভালবাসা ...।
Comments (17)