ফুচকা চটপটি কিংবা চাওমিন ততটা
ভালোবাসি না যতটা তোমায় বাসি,
বিকেলের রোদে নদীর ধারে হাঁটতে
কিংবা আকাশে বিহঙ্গের মতো উড়ে যেতে
ততটা ভালো লাগবে না যতটা না তোমাকে লাগে ,
মনের ভিন্নতায় প্রেমাসক্ত চোখে
অন্য কিছুকে দেখিনি কখনো
যতটা না তোমাকে দেখি নিখুঁত ভাবে ,
আমার এলো চুলে বিলি কাটতে কাউকে
কখনো বলিনি যতটা না মন থেকে চাই
তুমি বিলি কেটে দাও !!!
হাতভরা কাঁচের চুড়ি
চাইনি ততটা তোমার দেওয়া
কাঠের চুড়ি যতটা না প্রিয় ...।
মন্তব্য (20)