কারো কোনও উস্কানিমূলক কথায় কান পাতিনি
চুপ করেই বসে ছিলাম এ বলেছে কি সে বলেছে কি
পাত্তা দেইনি,জানো চুপ করে বসে ছিলাম। রাস্তার লোকে
কত কিছুই তো বলে সব কি শুনতে হয় নাকি ?
কে কি বলল বা বলল না তাঁতে
কি আসে যায় বল ? ভালো তো আমি বেসেছি
পাড়ার লোক কিংবা পাশের বাসার ঐ মেয়েটি বাসেনি ,
তবে কেন শুনবো আমি ওদের কথা ??
কারো কথায় কান দেই নি জানো ?
চুপ করে বসে ছিলাম
আমি বড্ড বোকা এ কথা অনেকেই বলে!!
বলে কি জানো ? বলে একে দিয়ে আর যাই হোক
ভালো কিছু হবে না । আমি কারো কথা কানে নেই নি
বোকা বলল তাঁতে কি আসে যায় ?
কেউ বোকা বলুক বা বুদ্ধু বলুক আমি তো জানি আমি কি ?
সবাই বলে বা না বলে আমি তো জানি আমি কি চাই ।।
আমি কারো কথায় পাত্তা দেই নি জানো !!!
চুপ করে বসে ছিলাম লোক মুখের বলা সেই মরীচিকার অপেক্ষায় ...।।