তোর ঝগড়াটে প্রেমিকা হতে চাই
যখন তখন খুনসুটিতে মেতে থাকতে চাই
যখন তখন তোকে জ্বালাতে চাই খুব করে
স্বৈরাচারী ভুমিকায় তোর জীবনে করতে চাই
আমার একনায়কতন্ত্র ...
তোর চলাফেরা কথাবলা তোর জীবনযাপন
তোর ঘুম তোর খাওয়া পড়া তোর জীবনের
প্রতিটা পদক্ষেপ থাকবে আমার দখলে,
তোর নিঃশ্বাসে তোর এলোমেলো ভাবনায়
থাকবো শুধু আমি !
খুব সকালে ফোন দিয়ে তোকে বলতে চাই
এই গাধা দুপুর হয়ে গেল আর কত ঘুমাবি ?
সকাল থেকে রাত অবধি তোর চিন্তা জুড়ে
থাকতে চাই আমি, শুধু আমি ...।
ভীষণ শীতে তোর গায়ের চাদরেও থাকবে
আমার উষ্ণতা ।
তোর ভাগ কাউকে দিবো না
এমনকি তোকেও না ...
তোর জীবনে আমি শুধু আমি আছি
আর কেউ নেই এখানে নেই ওখানে নেই
কোথাও নেই...
কি ভয় পেলি ?
আরে গাধা তোকে ছাড়া চলবে না
এখনও না_ কখনো না ........
মন্তব্য (7)