এমন তো হবার কথা ছিল না
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে
অথচ আমি ভিজবো না
এমন তো হবার কথা ছিল না
শিউলী তলায় ফুলগুলো শুকাবে
অথচ আমি কুড়াব না
এমন তো হবার কথা ছিল না
তার চলে যাওয়াটা যত টা না
ব্যথিত করেছিল আমায়
তার ফিরে আসাটা ততটা কাঁদাবে না।
এমন তো হবার কথা ছিল না
যে আমি হাজার বার হাজার রকম ভাবে
ভালবেসেছি সেই আমি ফিরিয়ে দেবো তাকে
এমন তো হবার কথা ছিল না ...।
27 September 2013
মন্তব্য (9)