পুরানো কিছু জঞ্জাল
ঘাটাঘাটি করে পেলাম কিছু
অতি প্রয়োজনীয় মূল্যবান জিনিস,
যার সম্পূর্ণ আবরন
ঘিরে রয়েছে কিছু
মাকড়শার জালের আস্তরন,
কোমল হাতে স্পর্শ করলাম
যেন কোন ক্ষতি না হয়
প্রথম পাতাটা পড়তেই
ভুলে যেতে চাওয়া সব স্মৃতি
ভেসে উঠলো চোখের সামনে
তীব্র কষ্টে জর্জরিত হৃদয়কুল
করে উঠলো হাহাকার
যতই পাতা বাড়তে থাকল
কষ্টের পরিমান টাও বাড়ল
সমানুপাতিক হারে
ভীষণ ভাবে আমার আষ্টড়ে পৃষ্টরে
আলিঙ্গনে জড়িয়ে নিলাম
চিঠিগুলোকে
যেভাবে আলিঙ্গনে
জড়াতাম তোমাকে
ঠিক সেই ভাবে,,,
বড্ড বদলে গেছো তুমি
হয়ত আমিও বদলে গেছি
সময়ের ব্যবধানে ...
ফাম্মী
মন্তব্য (13)