তোমাকে আমার করে পাবো ভেবে
শত সহস্র বৎসর আমি
তোমার অপেক্ষায় থাকবো,
তোমাকে আমার করে পাবো ভেবে
তোমার প্রতিক্ষায়
বিষণ্ণ রাতের অন্তরালে
নষ্টালজিক মন নিয়ে সুখের স্মৃতি খুঁজবো,
তোমাকে আমার করে পাবো ভেবে
মধ্যরাতে রং নম্বারে আসা টেলিফোনে
ঐ পাশের মানুষ টা তুমি ভেবে
আবেগ ভরা কণ্ঠে বলব হ্যালো ...।
তোমাকে আমার করে পাবো ভেবে
তোমার পছন্দের বিচ্ছিরি গান গুলো
বার বার করে শুনবো
শুধু তোমাকে আমার করে পাবো ভেবে
শত সহস্র কোটি বৎসর তোমার অপেক্ষায় থাকবো ......।।
ফাম্মী
০২/১০/২০১৩
মন্তব্য (20)