
মসজিদ খায় মন্দির খায়
খায় বানভাসির টাকা,
মিষ্টি কথার ঝুড়ি মনটা কাঁড়ে।
থাকে প্রসাদ গড়ে ঢাকা।
একবারই আসে ভোট চাইতে
ভোটের পরে যায় ভুলে,
পাবলিক আশার প্রদীপ ভাবে
দাগা দিয়ে সে যায় দিলে।
চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে
নিজের সাম্রাজ্য গড়ে,
দেশের গরীব দুঃখি প্রজারা
পথে-ঘাটে না খেয়ে মরে।
Comments (4)