ছোট্ট জীবনের প্রত্যেকটা ঘটনাই একটা করে বিশাল শিক্ষা....  :'(  


প্রথমবার হাটতে গিয়ে আমি ব্যালেন্স হারিয়ে যেমন পড়ে গেছিলাম, সেরকম জীবনের যে কোন কিছুতেই আমি প্রথমে ব্যালেন্স হারাবো,ব্যথা পাবো,কষ্ট পাবো,তীব্র কষ্ট পাবো!!!আচ্ছা, কেউ কখনো আমার চোখে যদি পানি না আনতো,আমি কি করে বুঝতাম যে হাতের উলটো পিঠ দিয়ে চোখের পানি মুছে ঠোঁটটা বাকিয়ে একটা হাসি দিতে হয়??কেউ আমাকে তীব্র কষ্ট না দিলে আমি কি করে বুঝতাম যে আমার ভেতর এতটা সহ্য করার ক্ষমতা আছে??জীবনে বড়সড় একটা ধাক্কা না খেলে আমি কিভাবে বুঝতাম যে আমি অনেক কিছু সামলাতে পারি??মন খারাপ করা রাত গুলো আমার খুব ভালো লাগে,প্রতিটি মন খারাপ করা রাতে আমি শিখতেছি, জানতেছি। আমি একটু একটু করে শক্ত হচ্ছি!!কষ্ট দেয়া মানুষ টাকে ধন্যবাদ,ধাক্কা দেয়া বাস্তবতা গুলোকে ধন্যবাদ!!একদিন আমার আর কষ্ট লাগবেনা,,,আমি আর ধাক্কা খেয়ে পড়ে যাব না।তার আগ পর্যন্ত কষ্টগুলো আমার ঘাড়ে চেপে বসে থাক,,,,থাকুক না,,,,,দেখি,কতক্ষণ থাকতে পারে!!!   :'( :'( :'(