চোখে চোখ রেখে বলি ভালোবাসি তোমায়
হৃদয়ের গভীরে মিশে যায় এক রাশ মায়ায়।
তোমার হাঁসির দৃপ্তিতে ভালোলাগা খুঁজে পাই
জীবনানন্দের সেই বনলতা যেন দ্বারে এসে দাঁড়ায় ।
জীবনের শত কোলাহল পরেও তোমাকে পেতে চাই
দ্বিধার পাহাড় ভেঙ্গে চলে এসো মোর হৃদয়াঙ্গীনায়।
সময়ের পথে চলা অবারিত ভালোবাসার বন্দনায়
প্রার্থনায় রত অভিভূত মুগ্ধ আমি দিশেহারা অসহায়।
তোমার বসন্তে হয়তো অচল অবাঞ্চিত বাস্তবতায়
দৃষ্টিতে পরম মায়ায় দেখ, আমি এখনও বর্ণীল শ্যামল শোভাময়।
কত দিবা নিশী অপেক্ষায় আজ অবধী স্বপ্নচারিণী
তোমার সুরের এক ইশারায় মুসাফির পাবে পূর্ণ প্রাণের আরাদ্ধ বাণী।
ভালোবাসি ভালোবাসি হৃদয় মাঝে বাজুক প্রেমময় মন্ত্রে
আনন্দচঞ্চল হোক শোভাময় অনুভূতির সকলি যন্ত্রে।