ছড়াকার রেগে বলে
সে দিন দেখনি
ভেঙ্গে করি খানখান
আমার ওই লেখনী !
রাগ শেষে বলে হেসে
আচ্ছা বেশ
আজ হতে ছড়া লেখা
এখানেই শেষ ।
যে কথা সে কাজ
ছড়া লেখা বন্ধ
ফুল-পাখি নিয়ে থাকে
ভুলে যায় ছন্দ ।
অবশেষে তুলে নেয়
লেখনী আর খাতাটা
আঁকিবুকি করে শেষে
ছিঁড়ে ফেলে পাতাটা ।
মন্তব্য (2)