তোমাকে এক মুঠো হাসি এনে দেব,
পদ্ম পাতায় এক বিন্দু সুখ এনে দেব,
ভালবাসায় মেখে দেব তোমার মনের উঠান;
প্রেমের সাগরে তোমাকে ভাসিয়ে নিয়ে যাব,
ভেসে ভেসে নীল আকাশ নতুন তারা একে দেব,
প্রেম জোয়ারে দূরে হারিয়ে যাব,
সবুজ ঘাটের মাঠে,কাশবনের পারে;
ভালবাসা ছড়িয়ে দেব।
তোমার খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দেব,
কপালে তোমার একে দেব প্রানের দিগন্ত রেখা,
পায়ে ছুয়ে দেব মিষ্টি কদম ফুল,
তুমি সাথী হবে?
Comments (10)