কাছে আমার যদিও নও-
আছ হৃদয় মাঝে,
তোমার স্মৃতি বয়ে চলি-
সকাল দুপুর সাঁঝে।

বন্দী করে আমায় ও মা!
তোমার প্রেমের ডোরে,
কোন অজানায় দিলা পাড়ি
কোন সে অচিনপুরে।?

অস্থি মজ্জায় মিশে আছ-
আছ শরীর জুড়ে,
জ্বেলে বুকে প্রেমের অনল-
মারছো কেন পুড়ে??