আলো আর আধাঁঁর সমান্তরাল
একই পথে দোদুল্য জাল ।
ধূলো কিংবা পথের আধূলি
ফুরিয়ে যাওয়া রঙ্গিন কাওয়ালী ।
কুহেলিকা দৈন্যদশা ,
অপার নেশায় হারিয়ে দিশা ।
অন্ধকারে হাতড়ে ফেরে
শুন্যতায় বুক গুজে মরে ।
চালার ফাঁকে ফিনকি জোৎস্না
উদাম গায়ে নাচায় পসরা ।
সন্নিহিত দেহে ব্যাথার ভাঁজে
অলৌকিক গান বেজেই চলে ।
মন্তব্য (2)