ফুরিয়ে যাওয়া পাগলাটে প্রেমিক
ছুঁড়ে ফেলে দীর্ঘশ্বাস ।
স্বর্বস্ব অধিকারটুকু কেড়ে নিয়ে
তুমি লাল নীল রং-এ ভাস ।


ইচ্ছেরা বেয়াড়া ,স্বচ্ছ কাঁচের দেয়াল
ঘোলাটে আমার কাছে ,
শুনেছি ,ওপাশে তুমি নাকি
সুখের বীজ বুনেছ ।


আর বলবনা ফিরে আসতে ,
সন্ধ্যে বেলার বৃষ্টিতে, একসাথে ভিজতে ।
আমার গল্প থাকুক না অসমাপ্ত
বিরহে বিরহে নীল কাব্য উড়াব ।