আমার মনের ধূসর মানচিত্রে
তোমার আঁকা ছবি আছে নিরবে ।

খুব ভালবেসে অবেচতন মনে
কবে যে গোপনে হয়েছে আঁকা ,
আমি জানিনা সত্যিই জানিনা ।

এই জন্মে ভুলে করে অন্ধকারে ডুবেছি ,
পরজন্মে দেখবে ঠিকই
তোমাকে আমার করে নিয়েছি ।


কবিতায় তোমার সাথে কইব কথা ,
শঙখ নদীর তীরে রাত্রিবেলা ।
জোস্নার ঘুঙুর পরে নাচবে যেন জোনাকি
এক আকাশের তারাগুলো দেবে উঁকি ।


শেষ হয়েও শেষ হবেনা ,
আমাদের গ্রাস করবে অনন্ত যৌবন,
তুমি শুধু এখন একটুও কেঁদনা ।