শেষ চিঠিটা তোমার
খুব যতনে আগলে রেখেছি ,
শেষ হাসিটা তোমার
মনের গহীন কোনে গেথেঁছি ।
অবুঝ অবুঝ যত ছিল পাগলামি
তোমার কথার হাজারো ন্যাকামি ।
তোমার চোখে স্বপ্ন এঁকে
এ জীবন পার হতে চেয়েছি ।
মনে পড়ে ,শেষ বিকেলের কথা ,
তোমার ঘাড়ে আমার শেষ নিশ্বাসের ভাষা ।
যদি ইচ্ছে হয় মনে রেখ ,
আমার জন্য চোখে একটুকু জল এন ।।
মন্তব্য (12)