ঝুলন্তে লাশে মহাকাব্য খুঁজে বেড়ায়
এক উন্মাদ কবি ।
অথচ গোটা পৃথিবী তাকিয়ে আছে
মৃত লাশের সৎকার কখন হবে ।

অনাবশ্যক জটিলতা এড়াতে
সবাই মুখে কুলুপ এঁটে একদম নিশ্চুপ ,
অথচ মৃত লাশ পচে গলে কংকাল হয়ে গেল ।
মহাকাব্য নামে পৃথিবী পেল ভৎসর্না,
মৃত লাশের অভিশাপ ।