কবিতারা আজ দিয়েছে ছুটি ,
ছুটব কিছু রঙ্গিন প্রজাপতির পিছু ।
মেঘে মেঘে জমে থাকা অভিমান
বৃষ্টির ধারায় হবে  পুন্য স্নান ।


একই সাথে  হাতে  হাত রেখে
চল পালিয়ে যাই দূর কোন বনে ।
শনশন  হাওয়া মন দোলাবে
পাখি-পল্লব অবাক চোখে তাকাবে ।