দূরত্ব বেড়ে চলছে
তীর থেকে কূলহারা
মাস্তুল ভাংগা কোন এক
গহীন সমুদ্রে হারানো
জাহাজের মতন ।

আমি যেন এক টুকরো
ছেড়া মলিন কাগজ ,
ভাসতে ভাসতে ভাসতে
টুপ করে তলিয়ে যাব
নিশ্চুপে নিশব্দে ।

সেদিন খুজতে এসনা ,
চোখের পানি ফেলবে না ,
আমি শেষ গন্ত্যবে পোছে গেলে
আমাকে খোজার দরকার নেই ।