আজকাল বেশ ভালই আছি
যেমন ইচ্ছে তেমন থাকি ।
নিজের মত বাঁচতে শেখাতেই আনন্দ
নিজের মত হাসতে, কাঁদতে পারাই ছন্দ ।
টুকরো টুকরো ভাল লাগা ,
মুক্ত প্রকৃতির কাছে যাওয়া ।
নিজস্ব সত্ত্বাকে খুঁজে পাওয়া
একটা নতুন স্বপ্নের পথে চলা ।
এইত বেশ আছি,
আপন পথে একলাই চলি ।
আঁধার কিংবা আলোর মাঝে
ঠিকই নিজ ঠিকানায় ফিরি ।
মন্তব্য (4)