ধূলির এ বালুচরে বৃষ্টির জল ধরেনা,
সূর্যালোকের উজ্জলতায় হীরের মত ঝিলিক মারে,
তাওতো মরিচীকা!
ধূলির ঝরঝরে ভংগুরতা সমুদ্রের ঢেউয়ে পায়ের তলা থেকে ফসকে যায়।
অবহেলা করে আত্মার আকুতিগুলোকে আর, মালবীকা
মালবীকাও আজকাল ধূলির মত ঝড় বাদলেও নতুন রূপ পায়।
তাওতো মরিচীকা!
মন্তব্য (3)