হারিয়ে যেতে পারি দূর অজানায়,

অন্ধকার ছেড়ে আলোকচ্ছটায়।

হর বিন্দু রসাতলে যাবনা নিশ্চয়,

এলিয়ে ধুলোর মাঝে, সমস্ত শরীর

ঘুম পাড়ানি জাগানিয়া গান শুনে শুনে

পার করে দেই এক জীবন।


উচ্ছন্নতায় ব্যঘাত ঘটিয়ে লাভ কী বল?

বাউন্ডুলের জীবনে, পরিপাটি অনিশ্চিত

পাহাড়ের কান্না দেখে নিজে স্তব্ধ।

চিৎকার সাগরের ঢেউয়ে

ঝেরে দিয়ে ফিরে আসা।


কলঙ্ক তো করার জো নাই,

এভাবেই মানুষ আমি!


রন্দ্রে রন্দ্রে যে পাখির বাসা

আজ তা উড়াল দেবার আশে

খায়েশ মিতিয়ে আলিঙ্গন সর্বশেষ,

অজানারে জানার কাণ্ডে

অহেতুক জীবন প্রয়াণের আশা নেই।


তবুত্ব কুড়ে কুড়ে খায়

অনিশ্চিত মায়ায়,

আচ্ছন্ন ক্রন্দনের সহায়

সুখের পরশ ছড়ায়,

ঘুমন্ত স্বপ্ন গুলো হেলেফেলে মাথা চাড়া দেয়,

আসমানি আভায়,

নিস্তব্ধ কোলাহল,


হারিয়ে যেতে পারি দূর নিরালায়

আলোকচ্ছটা ছেড়ে ঘোর অন্ধকার।