রাত প্রহরের শেষ বেলায় ক্লান্তির ঘুম দুচোখে
নেতিয়ে পরা দেহটিতে একবিন্দু ঘুমের প্রয়োজন।

ঘর কোকিলার বাহুডোরেই আবদ্ধ ঘুম,
নেহাতই পরিশ্রান্তির অবসান ভোরের আলোয়,
চতুর্মুখী নিরানন্দের মাঝেও আছে মায়ার টান।
ঘুরে ফিরে বৃত্তের ভেতরই ছুটোছুটি দ্বিগ্বিদিক।
পুনঃরায় ঘরে ফেরা পাখির মত নীড়ের সন্ধান,
ঘর কোকিলার নিষ্পাপ মুখখানী হার মানায় সব।
কোমল স্পর্শে অবস্বাদগুলো ধূলিস্বাত হয় নিমিষেই,
মত্ত নিশি আলাপনের একাংশে নিশি ক্রিয়া।

রাত প্রহরের শেষবেলায় ক্লান্তির ঘুম দুচোখে,
নেতিয়ে পরা দেহটিতে একবিন্দু ঘুম প্রয়োজন।