শূন্য এ বুকে
আমগাছের এই ছায়াতলে
মাগো , আমি খুঁজছি তোমায়
বিরহিত মনের খেয়ালে ।
আমার যখন বছর পাঁচ
লাগিয়েছিলাম ঘরের কোনে
পুকুর পাড়ে এই সে গাছ ,
আজ এত বছরের পরে
মাগো , তুমি কোথায় আছ
কোন আকাশ তারার পারে ;
আমি কর্মসূত্রেই বাইরে
শ্বাসের কষ্টে হাঁপর বুকে
তুমি যে তথৈবচ, সংসারে
রোগ আর দূষণ উত্তাপে
তোমার হৃদয় ছারখার
দাবানলের জীবন সন্তাপে
কষ্ট জীবনের হল পার
তোমার মুক্তি আমার শূন্য
আমার জীবনের স্বপ্ন বাঁচার ।
উন্নতির এ সোপান পথে
অসময়ে হারিয়ে তোমায়
বেঁচে আছি আমি স্মৃতির সাথে ;
মহাশূন্যে আজও খুঁজি মুখতুলে
তোমার স্নেহ পরশ খানি
দাঁড়িয়ে এই গাছের তলে ।
-০-০-০-০-
মন্তব্য (5)