ভালবাসি বলে ভাল লাগে খুব
ভাল থাকা মোর ভালবাসাবাসি
ভালবেসে মোর জীবনের আশা
মিলে যায় সব হেথায় আসি ।
ভালবেসে তাই হেলায় আমি যে
দুঃখ করেছি সুখেতে জয়
বেসে তোমাকে ভাল যে আমার
বেঁচে থাকা খুব সহজ হয় ।
বাধা যেন আমার বাঁচার মন্ত্র
ভাল লাগায় বাঁচতে শেখা
মন্দরা সব নেবেই নেবে ছুটি
ভালবাসাতেই স্বপ্ন দেখা ।।
Comments (8)