নব্বই শতাংশের মতো মানুষ বেঁচে আছে
দামি দশ শতাংশের প্রয়োজনে।
যারা সামর্থহীন তারা নিজেদের দোষে, মিথ্যে বলব না
প্রতিনিধিরা দেশ চালায় ভালো।
প্রতি মুহূর্তে ঘুণ ধরছে বুক থেকে বুকে
খুন হয়ে গেছে সাম্যবাদ ভাঙা কাস্তের বাঁকে
তবু রাস্তায় ক্লান্তি নেই, সবখানে অসুখ ছড়িয়ে আছে।
দারিদ্র্য বিষয়ে বলতে বলতে বুদ্ধিজীবীরাও ক্লান্ত বিরক্ত বা
বললেও দরকারে, মেপে। এখন সবার ওপরে ওঠার সময়,
ক্ষুধার্ত মুখ আস্তাকুঁড়ের পাহাড়ে খোঁজে ঈশ্বর কণা, জানি
আজকেও রাজধানীতে হবে দুর্নীতি বিষয়ে জোর জল্পনা।
মন্তব্য (3)