"কা করুঁ সজ়নী আয়ে না বালম
তড়পত বীতী মোরী উন বিন রতিয়াঁ"


গাছে ছাওয়া ফুটপাথ দিয়ে কুয়াশায়
হেঁটে হেঁটে শীতের রাত শেষের দিকে
এখনও ফুরিয়ে যায়নি, অথচ

অসম্ভব ভিড় সব জায়গা জুড়েই।
ক্ষত সরিয়ে অর্ধেক বিছানা দাও
আতর ছড়ানো বা সাজানো বাসর

চাই না। হেসো না, চুলোয় যাক চাঁদ
অর্ধেক জায়গা দাও তোমার পাশে,
শান্তিতে ঘুমাই একটু আর স্বপ্ন দেখি...