গাছ আমাদের কাজে লাগে
উপকার করে অপরিহার্যও তাই
উপযুক্ত গাছ নির্বাচন করুন
আগাছা উপড়ে ফেলুন

এবারের পূজোর থিম: পৌর-জঙ্গল
দেবদেবীরাও সবাই গাছেই বসে থাকবেন
বন‍্য-পোশাক পরে মাইরি যা লাগবে না--

তাছাড়া সামনেই ভোট-নবমী
খ-উ-ব ভালোই লাগছে
বসের কথামতো কাজে লাগে পড় ভাইসব

গাছ লাগাও গাছ লাগাও
                           মানুষ মারো
অক্সিজেন ক্রমশ কমে যাচ্ছে

[প্রতিনিধিদের বৃক্ষরোপণ-হিড়িক দেখে কেন যেন আমার এসবই মনে হয়]