নির্বাক ঘরে রাস্তাঘাটে মানুষ এখন একা একা
কতকিছুই গোপন ক'রে রাখে
একটা কিছু পেতে চায় কোন একটার বদলে
ট্রেনে বাসে দেখা হলে আপনি উনি না হলে
ভিড় কম এখন আরশিতে
ফেসবুকে ভালো থাকতে চায় কখনও অবুঝ'রা
চুপচাপ বয়স গড়িয়ে যায় সৈকতে
একা একা মানুষ এখন শরীর খোঁজে অন্ধকারে
বোতলে জমিয়ে রাখে স্মৃতি আর
ডাক্তারের কথা-মতো ঘুমের বড়ি খায় রাতে
মন্তব্য (3)