জুতো জোড়া পড়ে আছে দরজার পাশে
আমার কিনে দেওয়া,
আমি তো ঝগড়া করেছি শুধু
তুমিও তো ছেড়ে কথা বলনি
তাহলে কোনটা পরে গেলে!
গাড়ি থামলে চমকে উঠি কখনও
আবার ফিরে এলে কি'না। না।
ভাললাগত, এখনও পরি
তোমার হাতে সেলাই করা জামা।
বলতে, ইডিয়ট কিছুই বুঝি না
তবে কেন মিস করছি--হলুদ লাগা হাত, রাশিফল
আলু সেদ্ধ ভাত, আলনায় রাখা নীল ওড়না...
ইঁদুর গর্তে লুকিয়েছে মাস্টারপিস, ঘ্যাম আর নেই
ফিরে এলে ক্ষতি হবে না
প্রতিবেশীরা চিরদিন তারা হয়ে জ্বলে
চলে এসো, ওরা কিছু জানবে না।
মন্তব্য (4)