এখনও বিবাদ চলছে নিবিড়--
মানুষ নয় মাংসের দাম বেশি দেশে
বুকে ভর দিয়ে ক্ষয়-চাঁদ ওঠে আজও
                      পরাজয় অনন্তকালের

শরীরের টুকরো ছিটকায় সর্বত্র
অংশে অংশে বিদ্বেষ লেগে--

সাধারণ অ-আ-ক-খ মানুষের ভিড়ে
কাছাকাছি রোজ হাতছানি মৃত্যুর
যদিও সবার বাড়ি ফেরার কথা ছিল সময়ে--

নিস‍্যন্দ দেওয়াল বেয়ে র
                          ক্ত
                           ঝ
                           রে পড়ে মাটিতে