শার্লি এবদো, টিভি'র প্যারিস, মধ্যপ্রাচ্য বা অন্যদেশ
ইনসাফ থকথকে বিস্ফোরণ-লাশে।
একই দামে স্যান্ডউইচ ও শরীর
কেনাবেচা হচ্ছে দোকানে দেশে দেশে।
গোমাংস-দেশদ্রোহ-অসহিষ্ণুতা'র তরজা
ক্ষীর হয়ে জমে উঠেছে সেকুলার ভারতে।
সামাজিক গণমাধ্যমই এখন উপযুক্ত সমাধানসভা
উচিত অনুচিত বলছে কমেন্ট লাইকে।
খবরে আবহাওয়া দপ্তরের অনুমান--
আগামী দিনগুলো সব এমনই থাকবে।
মন্তব্য (3)