দেশ ঘুমায় বিপদের রাত
বিছানা জানে বয়সের পাপ,
হিসেব করে বছর পেরিয়ে যায়।

বৃষ্টির ভেতর লুকিয়ে রাখে ক্ষোভ
রেল-কলোনির ঝোপ ও শব্দ-বিদ্যুৎ,
ভিজতে ভিজতে ট্রেন পুরনো পথ মাড়ায়।

'রানার' নিয়ে চলে গেছে সংবাদ
প্রতিটি ঘর নিভিয়ে দিয়েছে আলো,
প্রান্ত সময় দেখছে অশুভ আঁতাত
নাগরিক এবার কবিতা শিকারে চলো।