প্রতি বৈশাখ -
এসে ফের চলে যায়
ঢেকে যায় দুঃখ ফেরত খামে...

খোলস থেকে বেরিয়ে এসেছে
প্রত্যয়ের মুকুট
সাদার ভেতরে লাল-লালের ভেতরে সাদা রঙা।

পিছনে দুঃখ ভোলার স্লোগান
সমূখে দিন বদলের প্লেকার্ড
যেতেই হবে -যদ্দুর পারা যায়
যেখানে গন্তব্য লেখা থাকে।

হালখাতার কার্ড হাতে পেলে
জড়তা ভাঙে সবুজদের,
ভুলে যাবো বলে
শোধবোধ লিখি
শুদ্ধতা লিখি -শুদ্ধতার খামে।
বৈশাখ মানেই চেতনার
ক্যানভাসে সমর্পন লিখবার কথা
রঙ তুলিতে ফোটাবে শিরিষের প্রেম।

আমরা সবান্ধবে হাঁটি চলো-
যাওয়া যাক পৌরউদ্যাণ,
সময়ের সাথে গলা বেজে।

লেখাঃ ১লা বৈশাখ১৪২৩
১৪/৪ /১৬ইং