খুব নিকটের হিসেবগুলো
পৃথক হতে থাকলে
বিভক্ত করে নিই নিজেকে
অঙ্কের বিপরীতে,
চলতে চলতে ফাঁস করে
ফেলা অঙ্কের ভিন্নতা
ক্ষতি আনে বায়বীয় ভুল।
তবে বেচাকেনা শেষে
ভবিষ্যত টাঙিয়ে থাকে
হিসেবের ঠোঁটে।
এভাবেই জীবন - হিসেবের খেরোখাতা।
লেখাঃ ২৬/৯/১৫ইং
মন্তব্য (5)