বিচার করে দেখে নেওয়ার পরে ,
শ্বাস-প্রশ্বাস একই কথা বলে ;
সরল চিত্ত সেই কথাতেই চলে ।

নিত্য নতুন অজানা যা কিছু ,
জেনে নেওয়া নিজের মনে মনে ;
রসদ হয়ে থাকবে জীবন সনে ।

প্রতি পদেই মেপে, বুঝে চলা ;
তিতিক্ষাতে সদাই কথা বলা ।।