আপতিকের মত হঠাৎ পৌঁছে গিয়ে,
সবাক্ কোনো শিশুর মুখের কথা নিয়ে,
হর্ হয়ে সবার সকল দুখ হরে,
বেদুইনের সাথে সারা ধরা ঘুরে,
নীরদ মাঝে পাখি হয়ে যাব ভেসে,
কলতান আর কাকলীতে উঠব হেসে,
লাগাম ছাড়া ঘোড়ার পরে হয়ে সওয়ার,
   এতটুকুই, নয়কো বেশী ইচ্ছে আমার ।।






বে
নী

লা...