অনেকেই আছেন জানেননা কিভাবে স্ক্রীন-শট নিতে হয় কিন্তু এই কাজটা করার প্রয়োজনীয়তা অনুভব করেন আজকের এই লেখা তাদের জন্য।
যারা উইন্ডোজ ৭ বা তার উপরের উইন্ডোজ ব্যাবহার করেন তাঁরা Start Menu তে গিয়ে Snip লিখলেই Sniping Tool পেয়ে যাবেন এর ব্যাবহার অনেক সহজ।
কিন্তু যদি আপনার এই টুল নাথাকে বা উইন্ডোজের আগের ভার্সিন ব্যাবহার করেন তারা ও স্ক্রীন-শট তুলতে পারবেন।
এই পদ্ধতিতে যেকোন ওপারেটিং সিস্টেম থেকে স্ক্রীন-শট নেওয়া যায়।

আপনি নিশ্চই লক্ষ করেছেন যে আপনার কম্পিউটার এর কী বোর্ডে Print Screen নামের একটা কী আছে। আপনি হয়ত এতো গুরুত্ব দেননি বা জানেন এটা দিয়ে স্ক্রীন ক্যাপচার করা যায় কিন্তু আপনি দেখেছেন যে চাপ দিয়ে কোন কাজ হয়না।
আসল ব্যাপারটা হচ্ছে Print Screen চাপলে স্ক্রীন এর ছবি উঠে যায় এবং ক্লিপ-বোর্ডে জমা হয় অর্থাত ছবি কপি হয়। আপনি এবার Print Screen এ চাপ দিন। এখন পেইন্ট শপ বা এধরনের কোন প্রোগ্রাম চালু করুন এবং পেস্ট করুন। দেখুন আপনার তোলা স্ক্রীন-শট। এবার আপনার পছন্দ মত ফরমেটে সেভ্‌ করুন । আপনি চাইলে ওয়ার্ড ফাইলে ও সরাসরি পেস্ট করে ব্যাবহার করতে পারেন।

মন্তব্যে জানাবেন কেমন হল। ভালো রেস্‌পন্স পেলে ভিডিও স্ক্রীন ক্যাপ্‌চার নিয়ে লেখার ইচ্ছা আছে ।
ধন্যবাদ :)