💤ঘুম নাই দু চোখে

পোড়া চোখ না বুজে

আমি মরি খোঁজে খোঁজে

ঘুম গেল কোথা মাঝে


ঘুম পাড়ানি গান শুনে

ঘুম যদি আসে ফিরে

যা চায়, ভাল করে

দিয়ে দিব থলি ভরে


ঘুম পাড়ানি মাসি-পিসি

তেল দিব এক শিশি

খাট-পালঙ্ক যা খুশি

ঘুম দিবে বেশি বেশি


পান আছে বাটা ভরা

ঘুম হবেনা তোমায় ছাড়া

ডেকে ডকে আধমরা

মাসি-পিসির নেই তাড়া


আমার ডাকে দিলে সাড়া

ক্ষতি কি হয় লাগাম ছাড়া

ঘুম যদি নাই আসে

মাসি-পিসির কর্ম সাড়া


                                                                                                                            এপ্রিল ২০১২